পুরান ঢাকায় গ্যাসের চাপ এত কম যে দুপুরে রান্না হয় না
সকাল নয়টার পর থেকে বিকেল চারটা পর্যন্ত চুলায় গ্যাস প্রায় থাকে না, নীল শিখা হলুদ হয়ে টিমটিম করে। বাধ্য হয়ে অনেক পরিবার সিলিন্ডার কিনছেন, মাসে বাড়তি দেড় থেকে দুই হাজার টাকা খরচ হচ্ছে। বিল কিন্তু পুরোটাই দিতে হচ্ছে। বিতরণ কোম্পানির অফিসে জানানোর পর বলা হয়েছে লাইনে চাপ কম, কবে ঠিক হবে জানানো হয়নি। #গ্যাস #পুরান_ঢাকা