ইটভাটার ধোঁয়ায় গ্রামের ফসল ও শিশুদের শ্বাসকষ্ট বাড়ছে
লোকালয় ঘেঁষে কয়েকটি ইটভাটা চলছে। শীত মৌসুমে ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়, আশপাশের ক্ষেতে ধানের ফলন কমে গেছে বলে কৃষকরা জানাচ্ছেন। এলাকার শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট ও কাশি বেড়েছে বলে স্থানীয়দের ভাষ্য। ভাটাগুলোর অনুমোদন আছে কি না তা এলাকাবাসী জানেন না। #বায়ুদূষণ #ইটভাটা