ফোনে অ্যাপ হিসেবে রাখুন
আলাদা কোনো অ্যাপ নামাতে হয় না। এই সাইটটাই হোম স্ক্রিনে বসে যায় — নিজের আইকন নিয়ে, ব্রাউজারের অ্যাড্রেস বার ছাড়া, আর কয়েক কিলোবাইটের বেশি জায়গা না নিয়ে।
অ্যান্ড্রয়েড (ক্রোম)
- উপরের ইনস্টল বোতামে চাপ দিন — না দেখা গেলে ব্রাউজারের ⋮ মেনু খুলুন।
- "Install app" বা "Add to Home screen" বেছে নিন।
- হোম স্ক্রিনে Durvog আইকন চলে আসবে।
আইফোন (সাফারি)
- নিচের শেয়ার বোতামে () চাপ দিন।
- "Add to Home Screen" বেছে নিন।
- উপরে ডানে Add।
অ্যাপে কী পাবেন
- আইকন চেপে ধরলেই সরাসরি — রিপোর্ট করুন, বিদ্যুতের অবস্থা, বাজারদর, ফোরাম।
- আগে খোলা পাতাগুলো নেটওয়ার্ক দুর্বল হলেও দেখা যায়।
- অ্যাকাউন্ট লাগে না — সাইটে যা যা করা যায়, অ্যাপেও ঠিক তাই।
- নতুন সংস্করণ নিজে থেকেই আসে; কিছু আপডেট করতে হয় না।
রিপোর্ট, মন্তব্য বা ভোট পাঠাতে ইন্টারনেট লাগবেই — নেটওয়ার্ক ছাড়া সেগুলো
লুকিয়ে জমা রাখা হয় না। পাঠানো হয়েছে দেখালে সেটি সত্যিই পৌঁছেছে।